News

এসআরবি, হাইওয়ে ও শিল্প পুলিশের শীর্ষ পদে রদবদল

বাংলাদেশ পুলিশের লোগো© সংগৃহীত
বাংলাদেশ পুলিশের স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি), হাইওয়ে পুলিশ এবং শিল্পাঞ্চল পুলিশের শীর্ষ পদে রদবদল এনেছে সরকার। একই সঙ্গে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কমিশনারসহ গুরুত্বপূর্ণ আরও চারটি পদে নতুন কর্মকর্তাদের পদায়ন ও বদলি করা হয়েছে।
 
মঙ্গলবার (৩ নভেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই বদলি ও পদায়নের আদেশ জারি করা হয়।
 
প্রজ্ঞাপনের তথ্য অনুযায়ী, এসআরবির মহাপরিচালক (ডিজি) মো. আহসান হাবীব পলাশকে পুলিশ অধিদপ্তরে বদলি করা হয়েছে। তার স্থলাভিষিক্ত করা হয়েছে হাইওয়ে পুলিশের প্রধান অতিরিক্ত আইজিপি ফারুক আহমেদকে। অন্যদিকে, হাইওয়ে পুলিশের নতুন দায়িত্ব দেওয়া হয়েছে পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত আইজিপি মো. সায়েদুর রহমানকে।
 
এদিকে শিল্পাঞ্চল পুলিশের প্রধান অতিরিক্ত আইজিপি গাজী জসীম উদ্দিনকে রাজারবাগ পুলিশ টেলিকম সংস্থার প্রধান হিসেবে বদলি করা হয়েছে। তার স্থানে শিল্পাঞ্চল পুলিশের প্রধান হিসেবে পদায়ন করা হয়েছে জিএমপির পুলিশ কমিশনার (অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতিপ্রাপ্ত) মো. ইসরাইল হাওলাদারকে।
 
এছাড়া রাজশাহী রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মো. আশিক সাঈদকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) নতুন কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। আর তার ছেড়ে আসা রাজশাহী রেঞ্জের ডিআইজি পদে পদায়ন করা হয়েছে রেলওয়ে পুলিশের ডিআইজি মীর আশরাফ আলীকে।
 
Media Imageবদলি বিজ্ঞপ্তি © স্বরাষ্ট্র মন্ত্রণালয়

source: The Dhaka Diary

Leave a Reply

Back to top button