ব্যঙ্গের শব্দকেই পরিচয় বানালেন এল-সায়েদ, গঠন করলেন ‘হাবিবি’ তহবিল

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্য থেকে সিনেটর নির্বাচিত আবদুল এল-সায়েদ নির্বাচনে বড় জয়ের কয়েক দিনের মধ্যেই ‘হাবিবি পিএসি’ নামে একটি রাজনৈতিক তহবিল গঠন করেছেন। এর মাধ্যমে ডেমোক্রেটিক পার্টির ঘনিষ্ঠ রাজনৈতিক মিত্রদের অর্থায়ন এবং নিজের রাজনৈতিক প্রভাব আরও বিস্তারের পরিকল্পনা করছেন তিনি। দায়িত্ব গ্রহণ করলে এল-সায়েদ হবেন যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম মুসলিম সিনেটর।
নির্বাচনী প্রচারে তিনি ইসরায়েলকে সামরিক সহায়তা দেওয়ার বিরোধিতা করেছিলেন। এ কারণে ট্রাম্প ও রিপাবলিকানদের পক্ষ থেকে তাঁর ধর্মীয় পরিচয় নিয়েও আক্রমণের মুখে পড়তে হয় তাঁকে।
‘হাবিবি’ একটি আরবি শব্দ, যার অর্থ প্রিয়জন বা প্রিয় বন্ধু। নির্বাচনে জয়ের পর বক্তব্য দেওয়ার সময় রিপাবলিকান নেতা জেডি ভ্যান্সকে বিদ্রূপ করতে শব্দটি ব্যবহার করেছিলেন এল-সায়েদ। পরে নিজের নতুন রাজনৈতিক তহবিলের নামও রাখেন ‘হাবিবি পিএসি’।
source: Azadir Dak