News

পাকিস্তানে ৪ হাজার সাংবাদিকের প্রিয়মুখ যে বাংলাদেশি

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অবস্থিত দেশটির প্রধান সাংবাদিক সংগঠন ন্যাশনাল প্রেস ক্লাবে দীর্ঘ ২০ বছর ধরে প্রধান বাবুর্চি (চিফ শেফ) হিসেবে অত্যন্ত সুনাম ও ভালোবাসার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন বাংলাদেশের মাদারীপুর জেলার এক প্রবাসী। প্রায় চার হাজার সদস্যের এই প্রেস ক্লাব ছাড়াও পাকিস্তানের প্রায় সব প্রেস ক্লাবের শীর্ষ নেতাদের কাছেই তিনি এক অত্যন্ত পরিচিত ও প্রিয় মুখ।

শুক্রবার ইসলামাবাদ ন্যাশনাল প্রেস ক্লাবে আমার দেশের সঙ্গে কথা হয় মাদারীপুরের এই প্রবাসীর সঙ্গে।

সাক্ষাৎকারে তিনি জানান, তার গ্রামের বাড়ি মাদারীপুর জেলার শিবচর থানার পাঁচচর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে। ১৯৬৮ সালে তার জন্ম হয়। সে সময় তাদের পরিবার ঢাকা ও পাকিস্তানের করাচি—উভয় জায়গাতেই যাতায়াত ও বসবাস করত। পরবর্তীতে তিনি করাচি থেকে ইসলামাবাদে চলে আসেন।

source: Daily Amar Desh

Leave a Reply

Back to top button