এনসিপিকেই সিদ্ধান্ত নিতে হবে জুলাই প্রশ্নে তারা কী করবে: ছাত্রদল নেতা হামিম

এনসিপিকেই সিদ্ধান্ত নিতে হবে জুলাই প্রশ্নে তারা ঐক্যবদ্ধ থাকবে নাকি পতিত ফ্যাসিবাদের কবলে দেশবাসীকে ফেলবে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কবি জসীমউদ্দীন হল ছাত্রদলের আহ্বায়ক শেখ তানভীর বারী হামিম।
শুক্রবার (১৩ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ কথা বলেন তিনি। হামিম বলেন, হাসিব কিংবা নুসরাতদের দেখে এনসিপিকে অনুধাবন করতে হবে- তারা নিজেদের সেইফ পয়েন্টে ভেবে সব যুদ্ধ বিএনপিকে ও দেশের মানুষকে মোকাবিলা করতে সামনে দিয়ে নিজেরা রিলাক্স থাকতে চাইলেও নিষিদ্ধ আওয়ামী লীগ কিন্তু তাদের রেহাই দেবে না।
পোস্টের শেষে হামিম বলেন, জুলাইকে ব্যর্থ করার যে অপচেষ্টা দেশের বাইরে বিতারিত- পতিত ফ্যাসিবাদ ও দেশের ভেতরে থাকা তাদের দোসররা চলমান রেখেছে, ঐক্যবদ্ধভাবে সেই অপশক্তির কাফন ও দাফন এ দেশের মাটিতেই করতে হবে।
এআর
source: Barta Bazar