News

‘তাহলে কি শেখ হাসিনার মৃত্যুর খবরটিই সত্য?’

‌‘তাহলে কি শেখ হাসিনার মৃত্যুর খবরটিই সত্য?— এমন প্রশ্ন তুলেছেন গণঅধিকার পরিষদের মুখপাত্র আবু হানিফ। শনিবার নিজের ফেসবুক পেজে দেওয়া মন্তব্যে এই প্রশ্ন তুলেন গণ অধিকারের এই নেতা।

আবু হানিফ তার পোস্টে বলেন, ‘গত কয়েক দিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে জোরেশোরে একটি খবর ছড়িয়ে পড়ছে,শেখ হাসিনা নাকি মারা গেছেন। এমনকি তাঁর মরদেহের ছবি দাবিতে কিছু ছবিও বিভিন্ন মাধ্যমে দেখা যাচ্ছে। 

এই গুঞ্জন আরও জোরালো হওয়ার অন্যতম কারণ হিসেবে তাঁর দীর্ঘদিনের প্রকাশ্যে অনুপস্থিতির বিষয়টি সামনে আসছে। ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয়ে আছেন দীর্ঘ আড়াই বছর যাবত। অনেকের প্রশ্ন, শেখ হাসিনা যদি জীবিত থাকেন, তাহলে তিনি প্রকাশ্যে আসছেন না কেন? তার প্রকাশ্যে আসতে তো কোন বাঁধা নাই। বিভিন্ন সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া তাঁর কথিত অডিও বার্তাগুলোকেও অনেকে এআই দিয়ে তৈরি বলে দাবি করছেন।

মূলত তাঁর প্রকাশ্যে না আসা, কথিত অডিওর সত্যতা নিয়ে বিতর্ক এবং মৃত্যুর দাবিতে ছড়িয়ে পড়া ছবিগুলোকে কেন্দ্র করেই সামাজিক যোগাযোগমাধ্যমে নানা জল্পনা-কল্পনা তৈরি হয়েছে। শেখ হাসিনা বেঁচে আছে সেটা প্রমাণ করতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পেজ থেকে এক বছর আগের একটা অডিও পোস্ট করেছে। 

এমন পরিস্থিতিতে জনমনে আরও বেশি সন্দেহ তৈরি হয়েছে,মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পরও যেহেতু শেখ হাসিনা প্রকাশ্যে আসছে না, “তাহলে কি শেখ হাসিনার মৃত্যুর খবরটিই সত্য?”

এর আগে গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমানে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী (সচিব পদমর্যাদা) মুহাম্মদ রাশেদ খাঁন তার ফেসবুকে বলেন, ‘যেহেতু ১ বছর আগের অডিও ব্যবহার করেছে, সেহেতু বুঝতে আর কারও কিছু বাকি থাকে? এখন একমাত্র উপায় ফেসবুক লাইভে এসে বলা …’

source: The Daily Campus

Leave a Reply

Back to top button