Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
Bd বাংলাদেশ

এক কেন্দ্রের ফল: জামায়াতের কৃষ্ণ নন্দীর ভোট ধানের শীষের চেয়ে প্রায় দ্বিগুণ

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট:

খুলনা-১ (বটিয়াঘাটা-দাকোপ) আসনের একটি কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে। এতে বিপুল ব্যবধানে এগিয়ে রয়েছেন জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী কৃষ্ণ নন্দী। দাকোপ উপজেলার নলিয়ান মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ২৭৭৫ ভোটের মধ্যে কাস্ট হয়েছে ১৭২২টি। এর মধ্যে কৃষ্ণ নন্দী পেয়েছেন ১০৩৮টি।

ওই কেন্দ্রের ফলাফল অনুযায়ী, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী আমীর এজাজ খান পেয়েছেন ৬২৫ ভোট। আর ইসলামী আন্দোলনের হাতপাখা প্রতীকের মো. আবু সাঈদ পেয়েছেন ৪৫ ভোট।

এ ছাড়া ঘোড়া প্রতীকের অচিন্ত্য কুমার মন্ডল ৩, কাস্তে প্রতীকের কিশোর কুমার রায় ৪, করকেট প্রতীকের প্রবীর গোপাল রায় ২, তারা প্রতীকের প্রসেনজিৎ দত্ত ১, লাঙ্গল প্রতীকের মো. জাহাঙ্গীর হোসেন ২ ও মোমবাতি প্রতীকের সুনীল শুভ রায় পেয়েছেন ২ ভোট। ওই কেন্দ্রে একটিও ভোট পাননি কলস প্রতীকের গোবিন্দ হালদার, ট্রাক প্রতীকের জিএম রোকনুজ্জামান ও দোয়াত-কলম প্রতীকের সুব্রত মন্ডল।

এ ছাড়া গণনাকালে ১৫টি ভোট বাতিল বলে ঘোষণা করা হয়েছে। ওই প্রতীকে প্রিসাইডিং অফিসার ছিলেন উৎপল কান্তি বৈদ্য।

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট/আ/মু

Source: thedailycampus.com

Back to top button