News

গোপালগঞ্জ কারাগারে আনসারদের খাবার নিয়ে ছড়ানো তথ্যের ব্যাখ্যা দিল বাহিনী

গোপালগঞ্জ জেলা কারাগারে দায়িত্বরত আনসার সদস্যদের খাবার সরবরাহের ঘটনা নিয়ে বিভিন্ন মাধ্যমে ছড়ানো তথ্যের ব্যাখ্যা দিয়েছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, খাবার বহনকারী কর্মীদের জিম্মি করে খাবার ছিনিয়ে নেওয়ার পর তা নিয়ে বিভ্রান্তিকর ও রাজনৈতিক প্রচার চালানো হয়েছে।

বৃহস্পতিবার রাতে বাহিনীর সহকারী পরিচালক ও গণসংযোগ কর্মকর্তা মো. নাজমুস সাকিব স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘গোপালগঞ্জ জেলা কারাগারের নিরাপত্তা রক্ষায় অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বিতভাবে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর আনসার ব্যাটালিয়ন সদস্যরা দায়িত্ব পালন করছেন। দায়িত্ব পালনরত সদস্যদের খাবার সরবরাহের উদ্দেশ্যে গোপালগঞ্জ জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের সিভিল স্টাফ খাবার নিয়ে যাওয়ার সময় পথে বিভিন্ন বাধা ও প্রতিকূলতার সম্মুখীন হন।’

source: Daily Amar Desh

Leave a Reply

Back to top button