Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
Bd বাংলাদেশ

৪৬ লাখ টাকা অনুদান চান তাসনিম জারা, ১৪ ঘণ্টায়ই উঠল অর্ধেক

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট:

মাত্র চৌদ্দ ঘণ্টায় ২৩ লাখ টাকারও বেশির সহযোগিতা পেয়েছেন ঢাকা-৯ আসনের সংসদ সদস্য প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুর ১টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে পোস্ট দিয়ে এ তথ্য জানান।

ফেসবুক পোস্টে এনসিপির এই নেত্রী জানান, মাত্র ১৪ ঘণ্টায় আপনারা ২৩ লাখ ৬৮ হাজার টাকা ডোনেট করেছেন, যা আমাদের ফান্ডরেইজিং লক্ষ্যমাত্রার অর্ধেকের ও বেশী। আপনাদের অকল্পনীয় সাড়া ও ভালোবাসায় আমরা অভিভূত। আমাদের টার্গেট ৪৬,৯৩,৫৮০ টাকা। এটা পূর্ণ হলেই আমরা ফান্ডরেইজিং বন্ধ করে দিবো।

আরও পড়ুন:৭ ঘন্টায় ১২ লাখ টাকা নির্বাচনী তহবিল সংগ্রহ এনসিপির তাসনিম জারার

এসময় তিনি আরও জানান, একটি জরুরি আপডেট: আমাদের বিকাশ অ্যাকাউন্টের লিমিট আজ রাত ২টার সময় শেষ হয়ে গেছে। যারা এখনো অনুদান পাঠাতে চাচ্ছেন কিন্তু বিকাশ সমস্যার কারণে পারছেন না, তারা দয়া করে আমাদের ব্যাংক অ্যাকাউন্টে ডোনেট করবেন।

তিনি বলেন, আমি শুরু থেকেই একটি প্রতিশ্রুতি দিয়েছি যে এই ফান্ডরেইজিং হবে পূর্ণ স্বচ্ছতার সঙ্গে। এটা নিশ্চিত করতে আমরা কী কী করছি?

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট/আ/মু

Source: thedailycampus.com

Back to top button