Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
প্রবাসমালয়েশিয়া

মালয়েশিয়ায় নাইট ক্লাবে অভিযান, বাংলাদেশিসহ ৯৩ নারী-পুরুষ গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট:
মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে নাইট ক্লাবে অভিযান চালিয়ে বাংলাদেশিসহ ৯৩ অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। নির্মাণ কর্মী হিসেবে ওয়ার্ক পারমিট ব্যবহার করে মালয়েশিয়ায় প্রবেশ করলেও পরবর্তীতে বিনোদন কেন্দ্রে কাজ করতে দেখা যায় অনেককে।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) দিবাগত রাতে মেনজালারার একটি বিনোদন কেন্দ্রে মালয়েশিয়ার ইমিগ্রেশন ডিপার্টমেন্ট (জেআইএম) এর পরিচালিত অভিযানে এসব তথ্য বেরিয়ে আসে।

ডেপুটি ডিরেক্টর জেনারেল অব ইমিগ্রেশন (অপারেশনস) জাফরি ​​এমবোক তাহা বলেন, পুত্রজায়া, পেরাক, কেলান্তান এবং পার্লিসের ৭০ জন ইমিগ্রেশন অফিসার শুক্রবার রাত ১০ টার দিকে মেনজালারা এবং বুকিত বিনতাং-এর দুটি বিনোদন কেন্দ্রে একযোগে অভিযানে অংশ নেন।

অভিযান পরিচালনার পর গণমাধ্যমকে জাফরি ​​এমবোক তাহা বলেন, “অভিযানে ৯৩ জন বিদেশিকে গ্রেপ্তার করেছি, যাদের মধ্যে ৬২ জন থাই নারী ও একজন থাই পুরুষ, ১০ জন ভিয়েতনামী নারী, ১১ জন চীনা অভিবাসী, পাঁচজন বাংলাদেশি পুরুষ, দুইজন মিয়ানমারের পুরুষ এবং লাওস ও মঙ্গোলিয়ার একজন করে নারী এসময় গ্রেপ্তার হয়েছেন।

জাফরি ​​বলেন, অভিযান চালানো দুটি বিনোদন কেন্দ্রের মোডাস অপারেন্ডি ছিল বিদেশিদের কাছে ১০০ থেকে ১০০০ রিংগিতের বিনিময়ে যৌন পরিষেবা দেয়া। তিনি বলেন, “প্রাথমিক পরিদর্শনের ভিত্তিতে দেখা গেছে গ্রেপ্তার হওয়া বেশিরভাগ বিদেশির পর্যটক হিসেবে ভিসা ছিল কিন্তু তাদের অধিকাংশেরই ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে”। গ্রেফতারকৃত সকল বিদেশিকে ডকুমেন্টেশন প্রক্রিয়ার জন্য পুত্রজায়া ইমিগ্রেশন অফিসে নিয়ে যাওয়া হয়েছে।

Source: প্রবাস বার্তা

Back to top button