News

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৫ লাখ ৮৯ হাজার কোটি টাকা

ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক ব্যয় ৪৮ বিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৫ লাখ ৮৯ হাজার কোটি টাকা।

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স এই তথ্য জানিয়েছে।

পেন্টাগনের উপ-কম্পট্রোলার আর্থার মিলার মার্কিন আইনপ্রণেতাদের এক শুনানিতে এই বিপুল ব্যয়ের হিসাব তুলে ধরেন। তিনি জানান, গত ১৩ নভেম্বর পর্যন্ত ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্রের মোট ব্যয় দাঁড়িয়েছে ৪৮ দশমিক ৩ বিলিয়ন ডলার।

উল্লেখ্য, চলতি বছরের ফেব্রুয়ারি মাস থেকে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান শুরু হয়। এরপর থেকে গত কয়েক মাসে এই যুদ্ধে বিপুল পরিমাণ অর্থ ব্যয় হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রগুলোর ধারণা, মধ্যপ্রাচ্যের এই সংঘাত দীর্ঘায়িত হলে যুক্তরাষ্ট্রের যুদ্ধের ব্যয় সামনে আরও বাড়তে পারে।

source: Azadir Dak

Leave a Reply

Back to top button