Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
Bd বাংলাদেশ

রেজাল্ট শিটে সই করল ধানের শীষ ও দাঁড়িপাল্লার এজেন্ট, মিডিয়ায় শিরোনাম হলে দাঁড়িপাল্লা!

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট:

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার সলিমুন্নেসা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় কেন্দ্র থেকে ধানের শীষ ও দাঁড়িপাল্লা প্রতীকের পোলিং এজেন্টদের সই করা ২৩টি ফাঁকা রেজাল্ট শিট জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট।

বুধবার (১১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে সেগুলো জব্দ করে তাৎক্ষণিকভাবে ছিঁড়ে ফেলা হয়। এ ঘটনায় কেন্দ্রের প্রিসাইডিং অফিসার জেসমিন আরাকে সতর্ক করা হয়েছে।

জানা যায়, বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর আগের রাতেই কালীগঞ্জ উপজেলার সলিমুন্নেসা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় কেন্দ্রে যান ঝিনাইদহ-৪ আসনে ধানের শীষ প্রতীকের এক পোলিং এজেন্ট। অভিযোগ রয়েছে, কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং অফিসার জেসমিন আরা তাকে দিয়ে আগাম ফাঁকা রেজাল্ট শিটে সই করিয়ে নেন। পরে দাঁড়িপাল্লা প্রতীকের এজেন্ট এসে আরও সাতটি রেজাল্ট শিটে সই করেন।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট সেলিম রেজা বলেন, ‘সাধারণত ভোট গণনা শেষে এজেন্টরা রেজাল্ট শিটে সই করেন। কিন্তু প্রিসাইডিং অফিসার আগে থেকেই সেটি করিয়েছেন, যা সঠিক হয়নি। আমরা ওই রেজাল্ট শিটগুলো জব্দ করেছি। একইসঙ্গে প্রিসাইডিং অফিসারকে কঠোরভাবে সতর্ক করা হয়েছে।’

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট/আ/মু

Source: thedhakadiary.com

Back to top button