Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
Bd বাংলাদেশ

ইশরাকের সম্পদ প্রায় ৮ কোটি টাকা, চারটি ভিন্ন উৎস মিলিয়ে বছরে আয় ১ কোটি ৩০ লাখ টাকা

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট:

ঢাকা-৬ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ইশরাক হোসেনের নির্বাচনী হলফনামা প্রকাশিত হয়েছে। প্রার্থী নিজেই তার আয় ও সম্পদের বিস্তারিত তথ্য তুলে ধরেছেন। হলফনামা অনুযায়ী, স্থাবর ও অস্থাবর সম্পদ মিলিয়ে ইশরাকের মোট সম্পদের পরিমাণ ৭ কোটি ৭৭ লাখ টাকার কিছু বেশি। চারটি ভিন্ন উৎস মিলিয়ে তার বছরে আয় প্রায় ১ কোটি ৩০ লাখ টাকা।

হলফনামা অনুযায়ী, সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ছেলে ৩৮ বছর বয়সী ইশরাক হোসেন পেশায় ব্যবসায়ী। শিক্ষাগত যোগ্যতা এমএসসি। ইশরাক জানিয়েছেন, তার নামে বর্তমানে কোনো ফৌজদারি মামলা নেই। পূর্বে মোট ২১টি মামলা দায়ের করা হলেও সবকটিতে তিনি অব্যাহতি পেয়েছেন। এছাড়া, তার নামে কোনো ঋণ বা দেনাও নেই বলে উল্লেখ করেছেন।

আয়ের উৎস হিসেবে ইশরাক চারটি খাত উল্লেখ করেছেন—বাড়ি, অ্যাপার্টমেন্ট বা বাণিজ্যিক স্থান থেকে ভাড়া, শেয়ার, বন্ড, সঞ্চয়পত্র ও ব্যাংক আমানত, চাকরি এবং অন্যান্য। এর মধ্যে চাকরি ও অন্যান্য উৎস থেকে তার আয় ৬২ লাখ টাকার কিছু বেশি।

অস্থাবর সম্পদের মধ্যে নগদ অর্থ ১১ লাখ টাকার বেশি, ব্যাংকে জমা টাকার পরিমাণ প্রায় ১ কোটি ৪০ লাখ। বন্ড, ঋণপত্র ও শেয়ার মিলিয়ে ৩ কোটি ৪৪ লাখের বেশি, সঞ্চয়পত্র ও ফিক্সড ডিপোজিট ১ কোটি ১৩ লাখের বেশি। আসবাবপত্রের মূল্য ২ লাখ ৩১ হাজার টাকার বেশি।

স্থাবর সম্পদের মধ্যে কৃষিজমি ৩০ লাখ ২৫ হাজারের বেশি, অকৃষিজমি ৩৪ লাখ ৬৬ হাজারের বেশি। সব মিলিয়ে স্থাবর সম্পদের বর্তমান আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৬২ লাখ টাকার কিছু বেশি। এই তথ্য অনুযায়ী দেখা যায়, প্রার্থী ইশরাক হোসেনের আর্থিক পরিসর সমন্বিত ও স্বচ্ছভাবে প্রকাশিত হয়েছে। প্রার্থীর সম্পদ ও আয়ের তথ্য ভোটারদের জন্য প্রয়োজনীয় স্বচ্ছতা প্রদান করছে।

 

বার্তা বাজার/এস এইচ

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট/আ/মু

Source: bartabazar.com

Back to top button