Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
Bd বাংলাদেশ

ইসলামকে এরা সাইনবোর্ড লাগিয়ে জবাই করবে: জামায়াতকে উদ্দেশ্য করে চরমোনাই পীর

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট:

ইসলামী আন্দোলনের আমির চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, কিন্তু একটি দল এককভাবে ক্ষমতায় যাওয়ার রঙিন স্বপ্ন দেখছে। তারা পাকা ধানের ভেতর মই দিয়ে ধান নষ্ট করে ফেলল। তারা শরিয়া অনুযায়ী দেশ পরিচালনা করবে না। তারা ইসলামের লেবেল লাগিয়ে আমাদের ধোঁকা দিয়েছে।

শুক্রবার ফতুল্লার ফাজেলপুরে হরিহরপাড়া স্কুল মাঠে নারায়ণগঞ্জ-৪ আসনের হাতপাখা প্রতীকের প্রার্থী মুফতি ইসমাইল সিরাজীর নির্বাচনী জনসভায় বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, ‘চব্বিশের ৫ আগস্টের গণ-অভ্যুত্থানের পর দেশে সন্ত্রাস, চাঁদাবাজি ও দুর্নীতি নির্মূল করার একটি সুবর্ণ সুযোগ সৃষ্টি হয়েছে। ইসলামের আদর্শ বাস্তবায়নের লক্ষ্যে তারা শুরুতে পাঁচ দল এবং পরবর্তীতে আট দল নিয়ে একটি ঐক্যবদ্ধ রাজনৈতিক কাঠামো গঠনের উদ্যোগ নিয়েছিলেন। এক বাক্স নীতির মাধ্যমে দেশ পরিচালনায় ইসলামী আদর্শ প্রতিষ্ঠার প্রয়াসই ছিল এই উদ্যোগের মূল লক্ষ্য।’

তিনি আরও বলেন, ‘ওই দল গোপনে গোপনে পাশের দেশের সঙ্গে মিটিং করে আমাদের বিশ্বাসে আঘাত করেছে। যারা ভাইদের সঙ্গে প্রতারণা করে তাদের মাধ্যমে ইসলামের আদর্শ বাস্তবায়ন সম্ভব নয়। ইসলামকে এরা সাইনবোর্ড লাগিয়ে জবাই করবে।’

বার্তা বাজার/এস এইচ

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট/আ/মু

Source: bartabazar.com

Back to top button