News
নিউইয়র্কে ড. মুহাম্মদ ইউনূসকে হয়রানির ঘটনায় তীব্র নিন্দা সরকারের

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দরে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে হয়রানির ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার। নিষিদ্ধ রাজনৈতিক সংগঠন আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট বলে সন্দেহভাজন একটি গোষ্ঠী এ ঘটনার সঙ্গে জড়িত বলে মনে করছে সরকার।
মঙ্গলবার(১৩ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নোবেল শান্তি পুরস্কারজয়ী ড. মুহাম্মদ ইউনূস আন্তর্জাতিক মহলে অত্যন্ত সম্মানিত। বিদেশের মাটিতে তাকে হয়রানি করে জড়িত ব্যক্তিরা বিশ্বদরবারে বাংলাদেশ ও দেশের সব নাগরিকের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে।
এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে এবং তাদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নিতে নিউইয়র্কে বাংলাদেশের মিশনকে স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে যোগাযোগ করার নির্দেশ দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
প্রসঙ্গত,যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে সোমবার (১২ অক্টোবর) ৮ নম্বর টার্মিনালে ড. মুহাম্মদ ইউনূস পৌঁছালে কয়েকজন পলাতক আওয়ামী লীগের নেতাকর্মী তাকে লক্ষ্য করে বিভিন্ন মন্তব্য করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, হুইলচেয়ারে করে বিমানবন্দর থেকে বের হওয়ার সময় কয়েকজন তাকে উদ্দেশ করে ‘ইউ আর টেররিস্ট’, ‘ইউ কিল্ড বাংলাদেশিজ’, ‘গো ব্যাক’ এবং ‘ইউ ডেস্ট্রয় ডেমোক্রেসি’সহ বিভিন্ন মন্তব্য করছেন। ভিডিওতে আরও শোনা যায়, কয়েকজন তাকে বাংলাদেশের হাজারো পুলিশ সদস্যকে হত্যার অভিযোগে অভিযুক্ত করে স্লোগান দিচ্ছেন। পরে নিরাপত্তাকর্মীরা দ্রুত তাকে সেখান থেকে সরিয়ে নিয়ে যান
source: The Dhaka Diary