সবচেয়ে বেশি ৭ পদে জয়ী আ.লীগ, জামায়াত ৬, বিএনপি কত?

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট:
কক্সবাজার জেলা আইনজীবী সমিতির নির্বাচনে ১৭টি পদের মধ্যে আওয়ামী লীগ সমর্থিত প্যানেল সাতটিতে জয়লাভ করেছে। আর জামায়াতে ইসলামী সমর্থিত প্যানেল ছয়টি এবং বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম চারটিতে জয় পেয়েছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ভোট গ্রহণ করা হয়।
কক্সবাজার জেলা আইনজীবী সমিতি ভবন ও চকরিয়া উপজেলা চৌকি আদালত ভবনে এ ভোটগ্রহণ করেছে। এতে সভাপতি পদে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ আবদুল মন্নান নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জামায়াতে ইসলামী সমর্থিত অ্যাডভোকেট মোহাম্মদ আমির হোসাইন।
সাধারণ সম্পাদক পদে জামায়াতে ইসলাম সমর্থিত অ্যাডভোকেট মোহাম্মদ আখতার উদ্দিন হেলালী বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগ প্যানেলের অ্যাডভোকেট মোহাম্মদ নুরুল হুদা। বিএনপি সমর্থিত প্যানেলের অ্যাডভোকেট ছলিমুল মোস্তফা তৃতীয় হয়েছেন।
জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম প্যানেল থেকে নির্বাচিত অন্যরা হলেন, সহ-সভাপতি মোহাম্মদ আবদুল্লাহ, পাঠাগার ও তথ্যপ্রযুক্তি সম্পাদক অ্যাডভোকেট শওকত ওসমান এবং নির্বাহী সদস্য অ্যাডভোকেট আজিজুল করিম জয় নির্বাচিত হয়েছেন। এ প্যানেল ১৬ জন প্রার্থী দিয়ে চারটিতে জয়ী হয়েছে।
জামায়াত সমর্থিত প্যানেল থেকে নির্বাচিত অন্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট আবদুল বারী, সহ-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জিয়াউদ্দিন মাহমুদ তমাল, সিনিয়র নির্বাহী সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ নেজামুল হক ও অ্যাডভোকেট এ কে এম শাহজালাল চৌধুরী। নির্বাহী সদস্য পদে অ্যাডভোকেট এস এম জসিম জয় পেয়েছেন। এ প্যানেল ১৭ জন প্রার্থী দিলে ছয়টিতে জয়ী হয়েছে।
আরও পড়ুন: ঢাবির নতুন উপাচার্যের নাম ঘোষণা কি আজই?
আওয়ামী লীগ সমর্থিত প্যানেল থেকে সহ-সাধারণ সম্পাদক (হিসাব) অ্যাডভোকেট মো. মহিউদ্দিন, আপ্যায়ন সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ রিদুয়ান আলী, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক নাহিদা খানম কক্সী, সিনিয়র নির্বাহী সদস্য অ্যাডভোকেট ইকবালুর রশিদ আমিন ও অ্যাডভোকেট জিয়াউদ্দিন আহমদ নির্বাচিত হয়েছেন। নির্বাহী সদস্য পদে অ্যাডভোকেট পারভীন সুলতানা পিয়া ও অ্যাডভোকেট সেকাব উদ্দিন জয়ী হন। এ প্যানেলেল ১৪ জন প্রার্থীর ৭ জন নির্বাচিত হয়েছেন।
সমিতির ৯৪৮ জন ভোটারের মধ্যে ৮৯২ জন ভোট দিয়েছেন। ১৭টি পদে ৪৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এবারই প্রথম তি দল সমর্থিত তিনটি প্যানেল আলাদাভাবে নির্বাচনে অংশ নেয়। জ্যেষ্ঠ আইনজীবী মোহাং আহমদ কবির প্রধান নির্বাচন কমিশনার ছিলেন। দায়িত্ব পালন করেন। গত বছর বিএনপি সমর্থিত প্যানেল সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ৯টি, জামায়াত ৬টি পদে এবং আওয়ামী লীগের ২ প্রার্থী জয় লাভ করেন।
ইউরোপের দেশ সাইপ্রাসে হামলা চালিয়েছে ইরান
প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট/আ/মু
Source: thedailycampus.com

