Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
Bd বাংলাদেশ

মাটির নিচে ড্রোনঘাঁটির ভিডিও প্রকাশ করল ইরান

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট:

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার তীব্রতার মধ্যেই নিজেদের সামরিক সক্ষমতা প্রদর্শনের উদ্দেশ্যে মাটির নিচে নির্মিত একটি গোপন ড্রোনঘাঁটির ভিডিও প্রকাশ করেছে ইরান। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ফার্স নিউজ এজেন্সি এই ভিডিওটি শেয়ার করেছে, যেখানে দেখা যাচ্ছে তেহরানের গভীরে নির্মিত ভূগর্ভস্থ সুড়ঙ্গগুলোতে হাজার হাজার ড্রোন সারিবদ্ধভাবে সাজানো অবস্থায় রয়েছে।

ভিডিওতে দৃশ্যমান ড্রোনগুলো রকেট লঞ্চারগুলোর ওপর স্থাপিত। এছাড়া সুড়ঙ্গের দেয়ালে ইরানের পতাকা এবং প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির ছবি প্রদর্শন করা হয়েছে। যদিও ভিডিওর নির্দিষ্ট সময় বা অবস্থান সম্পর্কে কোনো বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি, তবে ধারণা করা হচ্ছে এটি সাম্প্রতিক উত্তেজনার মধ্যেই ধারণ করা হয়েছে।

ফার্স নিউজের শেয়ার করা এই ভিডিওটি এমন এক সময়ে প্রকাশ করা হলো যখন ইরান তার তেল উৎপাদন ও সামরিক স্থাপনায় মার্কিন-ইসরায়েলি আক্রমণের জবাবে পালটা হামলা চালানোর দাবি করছে।

যুক্তরাষ্ট্রকে ‘নির্দিষ্ট ও সীমিত প্রতিরক্ষামূলক উদ্দেশ্যে’

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট/আ/মু

Source: thedailycampus.com

Back to top button