Bd বাংলাদেশ

যুদ্ধের মধ্যে সৌদি গেলেন সাদিক কায়েম ও আসিফ আবদুল্লাহ

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট:

সৌদি আরবের পবিত্র উমরাহ হজ পালনের উদ্দেশ্যে ডাকসুর ভিপি সাদিক কায়েম ও ডাকসুর নির্বাহী সদস্য আসিফ আবদুল্লাহকে ফুল দিয়ে স্বাগত জানান সংগঠনের প্রতিনিধিরা।

পবিত্র ভূমি সৌদি আরবে উমরাহ পালনের উদ্দেশ্যে তারা জেদ্দা এয়ারপোর্টে পৌঁছালে সংগঠনের নেতাকর্মীরা ফুল দিয়ে তাদের স্বাগত জানান।

এ সময় উপস্থিত নেতাকর্মীরা ডাকসুর ভিপি সাদিক কায়েম ও ডাকসুর নির্বাহী সদস্য আসিফ আবদুল্লাহর উমরাহ হজ কবুল করার জন্য মহান আল্লাহর কাছে দোয়া করেন।

পাশাপাশি তাদের নেক হায়াত দান করা, দ্বীন ও ইনসাফের পথে আরও দৃঢ়তার সঙ্গে এগিয়ে চলার তাওফিক দেওয়া এবং এই সফরকে আত্মার পরিশুদ্ধি ও নতুন প্রেরণার সূচনা হিসেবে কবুল করার জন্যও প্রার্থনা করেন। তারা আরও দোয়া করেন, আল্লাহ যেন সবাইকে তাঁর ঘরের মেহমান হওয়ার তাওফিক দান করেন।

পরে সংগঠনের উপস্থিত নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে ডাকসুর ভিপি সাদিক কায়েম ও ডাকসুর নির্বাহী সদস্য আসিফ আবদুল্লাহ পবিত্র মক্কার উদ্দেশ্যে রওনা দেন।

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট/আ/মু

Source: npbnews.com

Leave a Reply

Back to top button