Bd বাংলাদেশ

মিসাইলের ওপর জার্মানি সহ ৪ দেশের নামে ধন্যবাদ বার্তা লিখে ইসরায়েলে নিক্ষেপ করল ইরান

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট:

জার্মানি এবং ভারত-পাকিস্তানসহ চার দেশের নাম উল্লেখ করে নতুন করে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধমূলক অভিযানের ৮৩তম ধাপে এসব দেশের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়েছে বলে জানিয়েছে তেহরান। শুক্রবার (২৭ মার্চ) প্রকাশিত হিন্দুস্তান টাইমস–এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

মুম্বাইয়ে অবস্থিত ইরানের দূতাবাস সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক বার্তায় ভারতের জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে। পাশাপাশি স্পেন, পাকিস্তান, ভারত ও জার্মানির জনগণের সমর্থন ও সংহতির জন্য ধন্যবাদ জানানো হয়। ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) জানায়, 'অপারেশন ট্রু প্রমিস ৪'-এর অংশ হিসেবে ৮৩তম দফায় এই হামলা চালানো হয়েছে। এতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিভিন্ন সামরিক স্থাপনাকে লক্ষ্যবস্তু করা হয়।

প্রতিবেদন অনুযায়ী, হামলার লক্ষ্যবস্তুর মধ্যে ছিল ইসরায়েলের আশদোদে তেলের ডিপো, মোদিইন এলাকার সামরিক স্থাপনা এবং একটি মার্কিন সামরিক তথ্যকেন্দ্র। এছাড়া সংযুক্ত আরব আমিরাতের আল-ধাফরা ও কুয়েতের আল-উদেইরি ঘাঁটিসহ বিভিন্ন মার্কিন স্থাপনাতেও হামলা চালানো হয়েছে। এতে দূরপাল্লার ও মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র, মাল্টি-ওয়ারহেড প্রযুক্তি এবং ড্রোন ব্যবহারের কথা জানিয়েছে আইআরজিসি।

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট/আ/মু

Source: thedeltalens.com

Leave a Reply

Back to top button