Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
Bd বাংলাদেশ

জামায়াতে যোগ দিলেন বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট:

কিশোরগঞ্জের ভৈরবে বীর মুক্তিযোদ্ধা মো. রফিকুল ইসলাম আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।

শুক্রবার বিকালে ঢাকার মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে দলটির আমির ডা. শফিকুর রহমানের হাতে ফুল দিয়ে যোগদান করেন তিনি । এ সময় জামায়াতের সহযোগী সদস্য ফরম পূরণ করেন বিএনপির সাবেক এই নেতা ।

যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামায়াতে সদ্য যোগদানকারী সাবেক সংসদ সদস্য ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জন, কিশোরগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক রমজান আলী, ভৈরব উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা কবির হোসাইন এবং ভৈরব পৌর জামায়াতে ইসলামীর আমির শাজাহান সরকারসহ দলের অন্য নেতারা।

রফিকুল ইসলাম বিএনপির প্রতিষ্ঠালগ্ন থেকে রাজনীতিতে সক্রিয় ছিলেন। তিনি ভৈরব পৌর বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি কিশোরগঞ্জের ভৈরব রফিকুল ইসলাম মহিলা কলেজের প্রতিষ্ঠাতা।

এছাড়া হালিমা সাদিয়া মহিলা মাদরাসা, ফাতেমা রমজান সরকারি প্রাথমিক বিদ্যালয়, শহীদ আরবুর রহমান কিন্ডারগার্টেনসহ বিভিন্ন স্কুল, মাদরাসা ও মসজিদের প্রতিষ্ঠাতা। ষাটের দশকে ছাত্র আন্দোলনের কর্মী রফিকুল ইসলাম ডাকসুর নির্বাচিত নাট্য ও প্রমোদ সম্পাদক ছিলেন।

এর আগে, গত ১৩ ডিসেম্বর বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জন জামায়াতে ইসলামীতে যোগ দিয়ে আলোচনায় আসেন।

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট/আ/মু

Source: dailyamardesh.com

Back to top button