Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
Bd বাংলাদেশ

চাঁদা না দেওয়ায় দোকান নির্মাণ বন্ধ করে দিল যুবদল নেতা

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট:

ফেনীর ফুলগাজীতে চাঁদা না দেওয়ায় উপজেলা যুবদলের সদস্য সচিবের দোকানঘর নির্মাণকাজ বন্ধের অভিযোগ উঠেছে।

বুধবার (১৫ এপ্রিল) সন্ধ্যায় ফুলগাজীর কিছমত ঘনিয়ামোড়া গ্রামে সংবাদ সম্মেলনে করে চাঁদাবাজির অভিযোগ করেন উপজেলা যুবদলের সদস্য সচিবের নুরুল হুদা শাহীন।

এর আগে তিনি জীবনের নিরাপত্তা চেয়ে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

তবে অভিযুক্তরা বলছেন, এটা পারিবারিক বিরোধ। মীমাংসা করতে যাওয়ায় তাদের চাঁদাবাজ বানানো হচ্ছে।

সংবাদ সম্মেলনে যুবদল নেতা অভিযোগ করেন, ফুলগাজী ইউনিয়নের ৭নং ওয়ার্ড কিছমত ঘনিয়ামোড়া গ্রামের ফেনী-বিলোনীয়া মহাসড়কে পাশে তার কেনা জায়গায় কয়েকটি দোকানঘর নির্মাণ করছিলেন। কাজের শুরুতেও তিনি একবার বাধাগ্রস্ত হন।

মঙ্গলবার সন্ধ্যায় অজ্ঞাত নাম্বার থেকে দক্ষিণ শ্রীপুর গ্রামের বেলাল হোসেন ও আবদুল হালিম ফোন করে তাকে দেখা করতে বলেন। দেখা না করায় তারা ক্ষুব্ধ হন।

তিনি বলেন, বুধবার বেলা ১১টার দিকে বেলাল ও হালিমের নেতৃত্বে কয়েক যুবক নির্মাণাধীন ভবনের সামনে এসে তাকে ও তার পরিবারের সদস্যদের গালিগালাজ করে ইট ছুড়ে মারে। এ সময় নির্মাণ শ্রমিকদের মারধর করে নির্মাণ কাজ বন্ধ করে দেওয়া হয়।

শাহীন বলেন, বেলাল ও হালিম চাঁদাবাজ। ৫ আগস্টের পর থেকে তারা এলাকায় এসব করে বেড়াচ্ছে। তারা আমার কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন। মূলত চাঁদা না দেওয়ায় আমি ও আমার পরিবারের ওপর হামলা চালায় তারা।

তিনি আরও বলেন, তারা যেভাবে আমার ওপর ইট ছুড়েছিল, এখানে আজ আমার কবর রচনা হতো। আমি আমার নিরাপত্তা এবং সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার চাই।

ফুলগাজী থানার ডিউটি অফিসার জানান, এ বিষয়ে একটা অভিযোগ জমা পড়েছে। এসআই আমির হোসেনকে তদন্তের জন্য দেওয়া হয়েছে।

এসআই আমির হোসেন জানান, তিনি থানার বাইরে আছেন। এখনো অভিযোগ হাতে পাননি। পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

তবে অভিযুক্ত আবদুল হালিম বলেন, শাহীনের সঙ্গে তার ভাই নুরুজ্জামানের দোকান ঘর নিয়ে বিরোধ চলছিল। নুরুজ্জামান আমার বন্ধু। আমি তার সঙ্গে ঘটনাস্থলে গিয়ে শুধু শাহীন ভাইকে অনুরোধ করেছি ভাই-ভাইয়ের বিরোধ মীমাংসা করার জন্য। এতেই শাহীন ভাই আমাদের উপর ক্ষুব্ধ হয়ে থানায় অভিযোগ দিয়েছেন। আমি ফুলগাজী বাজারের একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। অথচ আমাকে বানানো হয়েছে আমি নাকি চাঁদাবাজ।

নুরুল হুদা শাহীনের ভাই নুরুজ্জামান বলেন, আমার বন্ধুদের বলেছিলাম বিরোধ মীমাংসা করার জন্য। তাতেই আমার ভাই যা শুরু করল।

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট/আ/মু

Source: bartabazar.com

Back to top button