Bd বাংলাদেশ

লক্ষ্মীপুরে মা-বোন হারানো সিফাত পেলেন জেলা জামায়াত আমীরের দুই লক্ষ টাকা সহায়তা ‎

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট:

লক্ষ্মীপুরে রায়পুরে মা ও ৩ বোনকে হারানো জুলাইয়েদ ইসলাম সিফাতকে আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানের পক্ষ থেকে ২ লাখ টাকার চেক হস্তান্তর করা হয়েছে।

‎ শনিবার (১১ জুলাই) বিকেলে জেলা শহরের আহমদ যায়েদ অডিটোরিয়ামে আলোচনা সভার আয়োজন করা হয়।

‎অনুষ্ঠানে সিফাতের কাছে চেকটি হস্তান্তর করেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মুহাম্মদ আবদুর রব।

‎এসময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমীর এসইউএম রুহুল আমিন ভুঁইয়া, সেক্রেটারি এ আর হাফিজ উল্ল্যাহ, সহকারী সেক্রেটারি এডভোকেট মহসিন কবির মুরাদ, রায়পুর উপজেলা জামায়াতের আমীর মাওলানা সাইয়েদ নাজমুল হুদা, সেক্রেটারি এডভোকেট আবদুল আউয়াল রাসেল ও পৌর জামায়াতের আমীর হাফেজ ফজলুল করিম ও সেক্রেটারী আশরাফুল ইসলাম রাকিব প্রমুখ।

‎প্রসঙ্গত, ২৫ জুন সকালে রায়পুরে ভাড়া বাসায় সিফাতের মা শাহিনুর বেগম ও তিন বোন সায়মা আক্তার, নাফিসা আক্তার ইকরা ও ফাতেমা আক্তার শিপাকে কুপিয়ে হত্যা করা হয়। ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে অভিযুক্ত অন্তর মজুমদারকে উত্তেজিত জনতা গণপিটুনি দিলে সেও মারা যায়।

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট/আ/মু

Source: mirrornews24.net

Back to top button