News

ফ্যামিলি কার্ড পাচ্ছেন না ৮ শ্রেণির মানুষ

দরিদ্র, অতি দরিদ্র ও নিম্নবিত্ত পরিবারকে সমন্বিত সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় আনতে ‘ফ্যামিলি কার্ড বাস্তবায়ন নীতিমালা, ২০২৬’ জারি করেছে সরকার। সমাজকল্যাণ মন্ত্রণালয় থেকে জারি করা এ নীতিমালার মাধ্যমে আগে পরীক্ষামূলকভাবে চালু থাকা ফ্যামিলি কার্ড কর্মসূচিকে সারাদেশে বড় পরিসরে বাস্তবায়নের পূর্ণাঙ্গ আইনি ও প্রশাসনিক কাঠামো তৈরি হলো। সেখানে বড় দুঃসংবাদ পেয়েছেন আট শ্রেণির মানুষ।

নতুন নীতিমালায় উল্লেখ করা হয়, সরকারের ঘোষিত ২০২৬ সালের নির্বাচনী ইশতেহারে একটি বৈষম্যহীন ও মানবিক সামাজিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার অঙ্গীকার করা হয়েছে, যার মূল দর্শন—ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক।

এ দর্শনের আলোকেই দেশের অতি দরিদ্র, দরিদ্র ও নিম্নবিত্ত পরিবারগুলোকে একটি সমন্বিত ডিজিটাল সামাজিক নিরাপত্তা কাঠামোর আওতায় আনা হচ্ছে। এই কর্মসূচির মূল লক্ষ্য হলো দেশের প্রায় ২ কোটি নারী পরিবারপ্রধানকে সরাসরি জিটুপি (G2P) পদ্ধতিতে মাসিক নগদ অর্থ সহায়তা প্রদান করা।

তবে নতুন এ নীতিমালায় কার্ড পাওয়ার ক্ষেত্রে একটি ‘নেগেটিভ লিস্ট’ বা অযোগ্যতার তালিকা নির্ধারণ করা হয়েছে। আট ধরনের ব্যক্তি বা পরিবারকে এই সুবিধা থেকে বাইরে রাখার শর্ত দেওয়া হয়েছে। এর মধ্যে প্রধান শর্ত হলো—সরকার নির্ধারিত প্রক্সি মিন্স টেস্ট (PMT) স্কোরের ঊর্ধ্বসীমার চেয়ে বেশি স্কোর অর্জনকারী পরিবারসমূহ ফ্যামিলি কার্ডের সুবিধা পাওয়ার যোগ্য বলে বিবেচিত হবে না।

source: The Daily Campus

Leave a Reply

Back to top button