News

টেকনাফে নিহত সেনা সদস্য তিতাসের পরিবারকে সেনাপ্রধানের আর্থিক সহায়তা

কক্সবাজারের টেকনাফে অভিযানকালে নিহত সেনা সদস্য সৈনিক মো. তিতাস শেখের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। রোববার (২২ নভেম্বর) তিনি তিতাসের পরিবারের কাছে এ আর্থিক সহযোগিতা হস্তান্তর করেন।

রোববার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আইএসপিআর জানায়, সেনাপ্রধানের এই অনুদানের পাশাপাশি নিহত সেনা সদস্যের পরিবারের আবাসন সুবিধার উন্নয়নে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে তাদের বিদ্যমান বসতবাড়ি সংস্কারের দায়িত্ব নেওয়া হয়েছে।

এ ছাড়া নিহত সেনা সদস্যের স্ত্রীর আর্থিক স্বাবলম্বিতা ও পরিবারের দীর্ঘমেয়াদি আর্থিক নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে তাঁর জন্য উপযুক্ত কর্মসংস্থানের সংস্থান করা হয়েছে।

উল্লেখ্য, গত ৫ নভেম্বর কক্সবাজারের টেকনাফ উপজেলার রঙ্গীখালী এলাকায় সশস্ত্র মানবপাচারকারী চক্রের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনাকালে দুষ্কৃতকারীদের সঙ্গে গুলিবিনিময়ে নিহত হন সৈনিক মো. তিতাস শেখ।

source: Daily Amar Desh

Leave a Reply

Back to top button