News

আজ টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার বেশ কয়েকটি এলাকায় আজ মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এসব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখবে চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর বোয়ালখালী জোনাল অফিস।

সোমবার (২১ সেপ্টেম্বর) দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, বোয়ালখালী জোনাল অফিসের আওতাধীন ফুলতল উপকেন্দ্রের ৩ নম্বর ফিডারের লাইনের পাশের গাছপালা কাটার কাজ করা হবে। এ কারণে নির্ধারিত সময়ে সংশ্লিষ্ট এলাকাগুলোতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়, সেগুলো হলো—চুরাখালি ব্রিজ এলাকা, অয়াহেদ আলী পুকুরপাড়, হংস মহাজনের বাড়ি, শেফু চেয়ারম্যানের বাড়ি, বাংলাপাড়া, পাক্কির পোল, আফজাল তালুকদার বাড়ি, হারুন চেয়ারম্যানের বাড়ি, গাবতল, বেইজ্জা পুকুরপাড়, আরব টেন্ডলের বাড়ি, জিন্নাত আলীর বাড়ি, দেনা পুকুরপাড়, লালারদিঘি পাড়, কদুরখীল ইউনিয়ন পরিষদ, কদুরখীল মুসলিম হাইস্কুল, আল কোরআন একাডেমি, বুড্ডুম ফকিরের মাজার, করিম শাহের মাজার ও এর আশপাশের এলাকা।

তবে নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা নিশ্চিত করতে সাময়িক অসুবিধার জন্য সংশ্লিষ্ট এলাকার গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ।

source: The Daily Campus

Leave a Reply

Back to top button