সংসদ সদস্য হিসেবে স্পিকারের কাছে শপথ নিলেন ফয়সল আমীন ও এলিজা জামান

ত্রয়োদশ জাতীয় সংসদের নবনির্বাচিত দুই সদস্য মির্জা ফয়সল আমীন ও এলিজা জামান শপথ গ্রহণ করেছেন। মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুর ১২টায় জাতীয় সংসদের স্পিকারের কার্যালয়ে তাদের শপথবাক্য পাঠ করান স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।
সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভুঁইয়ার সঞ্চালনায় শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
উল্লেখ্য, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ১৪৮ অনুচ্ছেদের তৃতীয় তফসিল এবং জাতীয় সংসদের কার্যপ্রণালি বিধির ৫ নম্বর বিধি অনুযায়ী স্পিকার নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথবাক্য পাঠ করান।
শপথ গ্রহণের পর রীতি অনুযায়ী নবনির্বাচিত দুই সংসদ সদস্য সংসদ সচিবের কক্ষে সংরক্ষিত শপথ বইয়ে স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার, চিফ হুইপ, অন্যান্য হুইপ, সংসদ সদস্য এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
source: The Dhaka Diary