News

সহিংসতাকারীদের ধরিয়ে দিলে পুরষ্কার ঘোষণা গণঅধিকার পরিষদের

বাসে অগ্নিসংযোগ ও ভাঙচুরকারীদের ধরিয়ে দিলে গণঅধিকার পরিষদ থেকে তাদের ২০ হাজার করে টাকা পুরস্কার দেওয়া হবে বলে ঘোষণা দিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর।

তিনি বলেন, ফ্যাসিস্ট শক্তিকে কাজে লাগিয়ে বিদেশি অপশক্তি দেশে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছে। আমরা যদি সরকারি দল ও বিরোধী দল একসঙ্গে কাজ করি, রাজপথে সক্রিয় হই, আওয়াজ তুলি তাহলে তাদের এই আস্ফালন বন্ধ হয়ে যাবে।

মঙ্গলবার (১০ নভেম্বর) জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

ডিসেম্বরে আওয়ামী লীগ ফিরবে এটা হাস্যকর, বিভ্রান্তিকর মন্তব্য করে প্রতিমন্ত্রী বলেন, পলাতক শেখ হাসিনা বিভিন্ন সময়ে কথা বলছেন- এটা কী এইআই নাকি বাস্তব আমরা কিন্তু জানি না। তিনি বেঁচে আছেন, নাকি মারা গেছেন তাও জানি না৷

অহেতুক সরকারের বিরুদ্ধচারণ না করতে বিরোধী দলের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, সংসদে যেভাবে ইতিবাচক ভূমিকা রাখেন, আমরা আশা করব রাজপথেও এমন ভূমিকা পালন করবেন।

বিরোধী দলের স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ প্রসঙ্গে নুরুল হক নুর বলেন, আমরা শুনছি তলে তলে স্থানীয় নির্বাচনে জামায়াত ও এনসিপি আওয়ামী লীগের বিরুদ্ধে যাবে না। এটা যদি সত্য হয় তাহলে খাল কেটে কুমির আনা হবে।

source: Asia Post

Leave a Reply

Back to top button