News

দেশের প্রতিটি জেলায় মডেল মন্দির নির্মাণের লক্ষ্যে কাজ করছে সরকার: ধর্মমন্ত্রী

দেশের প্রতিটি জেলায় একটি করে আধুনিক বা মডেল মন্দির নির্মাণের লক্ষ্যে প্রকল্প দলিল প্রণয়নের কাজ চলমান রয়েছে বলে জাতীয় সংসদে জানিয়েছেন ধর্মবিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)।

মঙ্গলবার (১৭ নভেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে এক সংসদ সদস্যের প্রশ্নের জবাবে তিনি সরকারের এ অবস্থানের কথা তুলে ধরেন।

সংসদে বক্তব্য রাখার সময় ধর্মবিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) জানান, দেশের প্রতিটি জেলায় একটি করে আধুনিক মন্দির নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে এবং এ লক্ষ্যে বর্তমানে প্রকল্প দলিল তৈরির কাজ চলছে।

নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ ফখরুল ইসলাম জানতে চান, ধর্মীয় সম্প্রীতির দেশ হিসেবে সব জেলা ও উপজেলা পর্যায়ে সনাতন ধর্মাবলম্বীদের জন্য একটি করে মন্দির নির্মাণের কোনো পরিকল্পনা সরকারের রয়েছে কি না। পরিকল্পনা থাকলে, তা কবে নাগাদ বাস্তবায়ন করা হবে?

এমন প্রশ্নের জবাবে ধর্মমন্ত্রী বলেন, প্রকল্প দলিল প্রণয়নের কাজ পুরোপুরি শেষ হওয়া এবং তা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে অনুমোদিত হওয়ার পরই কেবল প্রকল্পটির বাস্তবায়নের সুনির্দিষ্ট সময়সীমা জানানো সম্ভব হবে।

এমআই/বার্তা বাজার

source: Barta Bazar

Back to top button