News

মালিকপক্ষ প্রস্তাব না দিলেও নতুন মজুরি নির্ধারণ হবে

পোশাকশিল্পের মালিকপক্ষ নতুন মজুরি নির্ধারণের প্রস্তাব না দিলেও আইন অনুযায়ী শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান জেলা ও দায়রা জজ সৈয়দ আজাদ সুবহানী।

শনিবার দুপুরে সাভারের আশুলিয়ার পলাশবাড়ী এলাকার পার্ল গার্মেন্টস লিমিটেডের কারখানা পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

নতুন মজুরি নির্ধারণের প্রক্রিয়ার অংশ হিসেবে বোর্ডের চেয়ারম্যানের নেতৃত্বে একটি প্রতিনিধিদল কারখানাটি পরিদর্শন করে। এ সময় বোর্ডের কর্মকর্তারা কারখানার সার্বিক কর্মপরিবেশ ঘুরে দেখেন এবং শ্রমিক-কর্মচারীদের সঙ্গে কথা বলেন। শ্রমিকদের বর্তমান বেতন কাঠামো, জীবনযাত্রার ব্যয়, মজুরি নিয়ে প্রত্যাশা ও কর্মক্ষেত্রের বিভিন্ন সমস্যা সম্পর্কে খোঁজ নেন চেয়ারম্যান। পাশাপাশি কারখানা কর্তৃপক্ষের সঙ্গেও কথা বলেন তিনি।

source: Daily Amar Desh

Leave a Reply

Back to top button