News

‘নারী নির্যাতন প্রতিরোধের কাজ শুরু করতে হবে পরিবার থেকে’

মানিকগঞ্জের জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা বলেছেন, নারী নির্যাতন প্রতিরোধের কাজ শুরু করতে হবে পরিবার থেকে। পাশাপাশি নারীদেরও নিজেদের সক্ষম করে গড়ে তুলতে হবে, যাতে তারা নির্যাতনের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারেন। কোনোভাবেই বাল্যবিবাহকে সমর্থন করা যায় না। বাল্যবিবাহ প্রতিরোধে সবাইকে সচেতন ও দায়িত্বশীল হতে হবে।

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ উপলক্ষে নারী সমাবেশ ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
 
‘নারী ও মেয়েশিশুর প্রতি সহিংসতা রুখতে এক হও, বিচার ও সুরক্ষা নিশ্চিত করো বিচারহীনতার সংস্কৃতি ভাঙো’ প্রতিপাদ্য সামনে রেখে বুধবার (২৫ নভেম্বর) সকালে জেলা শহরের সমন্বিত সরকারি অফিস ভবনে এ অনুষ্ঠানের যৌথ আয়োজন করে ইনকোটা, গ্রিন কোয়ালিশন ও বারসিক।

সকালে জাতীয় সংগীতের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। পরে স্বাগত বক্তব্য রাখেন বারসিকের আঞ্চলিক সমন্বয়কারী বিমল রায়। জেলা নারী উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক আখি আক্তার সভাপতিত্বে ও জেলা জেন্ডার প্রজেক্টের উন্নয়ন কমিটির কর্মসুচি কর্মকর্তা রিনা আক্তারের সঞ্চালনায় এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস, সাধারণ সম্পাদক শাহানুর ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) রিক্তা খাতুন, মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন সুলতানা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রুশিয়া আক্তার প্রমুখ।

অনুষ্ঠানে নারী নির্যাতন প্রতিরোধে বিশেষ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ ১৫ জনকে ক্রেস্ট ও সম্মাননা প্রদান করা হয়।

source: The Daily Campus

Leave a Reply

Back to top button