Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
প্রবাস

বিমানের কুয়েত–চট্টগ্রামের ফ্লাইট আবার চালুর দাবিতে স্মারকলিপি প্রদান

ডেস্ক রিপোর্ট:
করোনাকালে বন্ধ হয়ে যাওয়া বাংলাদেশ বিমানের কুয়েত–চট্টগ্রামের ফ্লাইট পুনরায় চালুর দাবিতে বাংলাদেশ বিমানের এমডি বরাবর স্মারকলিপি দিয়েছেন কুয়েতে বসবাসরত বৃহত্তর চট্টগ্রামের প্রবাসীদের প্রতিনিধিরা। ২৩ সেপ্টেম্বর সকালে কুয়েতের বাংলাদেশ বিমানের অফিসে কান্ট্রি ম্যানেজার আবু বকর ছিদ্দিকীর সঙ্গে মতবিনিময় ও বিমানের এমডি বরাবর স্মারকলিপি দেন প্রতিনিধিরা।

বাংলাদেশ বিমানের কান্ট্রি ম্যানেজার আবু বকর ছিদ্দিকীর সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময় করেন প্রবাসী ব্যবসায়ী আবুল কাশেম, মো. শহীদুল আলম চৌধুরী, মো. মহিউদ্দিন, মো. আলী হোসেন, আবদুল কাদের, মামুনুর রশিদ, মো. শাহাদাৎ হোসেনসহ অনেকে।

বন্ধ হয়ে যাওয়া বিমানের ফ্লাইট পুনরায় চালুর আশ্বাস দিয়ে কুয়েতের কান্ট্রি ম্যানেজার বলেন, কুয়েত–চট্টগ্রাম রুটে ফ্লাইট পুনরায় চালু করতে সব ধরনের চেষ্টা করা হবে। প্রবাসী প্রতিনিধিরা বলেন, এই দাবি প্রবাসীদের। তাঁরা আরও বলেন, ফ্লাইট চালু হলে বৃহত্তর চট্টগ্রাম তথা নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, কক্সবাজার ও তিন পার্বত্য জেলার প্রবাসীরা উপকৃত হবেন।

Source: প্রবাস বার্তা

Back to top button