Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
Bd বাংলাদেশ

হাওয়া বদল: জরিপে জামায়াত ৭৪ শতাংশ , বিএনপি ২২ শতাংশ, অন্যান্য ৪ শতাংশ

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট:

‎ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের কাউন্ট-ডাউন শুরু হয়ে গেছে। রাত পোহালেই নির্বাচন শুরু। এবারের নির্বাচন দেশের গণতন্ত্র, আইনের শাসন, মানবাধিকার এবং জনগণের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। দীর্ঘ ১৮ বছর পর সুষ্ঠু নিরপেক্ষ পরিবেশে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনে ভোট দেয়ার জন্য মুখিয়ে রয়েছে দেশের মানুষ। ভোটারদের অতি আগ্রহ এবং রাজনৈতিক দলগুলোর প্রচার-প্রচারণার মধ্যেই জাতীয় সংসদ নির্বাচন নিয়ে 6 পরিচালনা করেছে দৈনিক জনকণ্ঠ ।


‎সারাদেশে ৩০০ আসনের জন্য জনকণ্ঠের নিজস্ব ফেসবুক গ্রুপ এবং পেজে পুল ক্রিয়েট এর মাধ্যমে এ জরিপ পরিচালনা করা হয়। জরিপে ৩ হাজার ৯১২ জন্য অংশগ্রহণকারী ভোটারের মধ্যে প্রায় ৭৪.১৩ শতাংশ (২৯০০জন ৭৪.১৩%) ভোট পেয়ে জামায়াত বিজয়ী হতে পারে এমন মতামত দিয়েছেন। অন্যদিকে ২২.৪৪ শতাংশ (৮৭৮ জন ২২.৪৪%) ভোট বিএনপির নেতৃত্বাধীন জোট পাবে বলে মতামত দিয়েছেন। শুধু তাই নয়, স্বতন্ত্র ৩.৪৩ শতাংশ (৩.৪৩%) ভোটার ভোট দেবেন বলে মনস্থির করেছেন বলে জরিপে অংশ নেয়া ভোটাররা জানিয়েছেন। এ জরিপে ৩ হাজার ৯১২ জন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী অংশগ্রহণ করেন।

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট/আ/মু

Source: dailyjanakantha.com

Back to top button