Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
Uncategorized

সেনাবাহিনীর উপর আওয়ামী জঙ্গিদের হামলা: আহত ৭

বাংলাদেশ সেনাবাহিনীর উপর হামলা চালিয়েছে জঙ্গি সংগঠন আওয়ামীলীগের সন্ত্রাসীরা।

স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে গেলেও ‘দেশত্যাগে বাধ্য করা’ হয়েছে দাবি করে বিক্ষোভ মিছিল কেন্দ্র করে গোপালগঞ্জে সেনাবাহিনীর উপর হামলা করে জঙ্গিরা। এসময় একটি গাড়িতে আগুন দিয়েছে জঙ্গিরা। এছাড়াও এক সেনাসদস্যের অস্ত্র লুট করা হয়েছে।

আজ শনিবার বেলা সাড়ে তিনটার দিকে সদর উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের গোপীনাথপুর বাসস্ট্যান্ডের পাশে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পাঁচ সেনাসদস্যসহ সাতজন আহত হয়েছেন বলে জানা গেছে। এ সময় ছবি তুলতে গেলে দুই সাংবাদিককে মারধর ও লাঞ্ছিত করা হয়। তাঁরা হলেন চ্যানেল ২৪-এর গোপালগঞ্জ প্রতিনিধি বাদল সাহা ও মাছরাঙার টেলিভিশনের জেলা প্রতিনিধি সাবপত আহমেদ।

Back to top button