Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
Bd বাংলাদেশ

ফয়জুল করিমের আসনে এগিয়ে ধানের শীষ

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট:

বরিশাল-৫ (সিটি-সদর) আসনে ১২৯ টি কেন্দ্রের মধ্যে ২৬টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে (বেসরকারি) এগিয়ে রয়েছেন বিএনপির মনোনীত প্রার্থী মজিবর রহমান সরোয়ার। তিনি ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ১৭ হাজার ৯৯২ ভোট। তার প্রতিদ্বন্দ্বী ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী ফয়জুল করিম হাতপাখা প্রতীক নিয়ে পেয়েছেন ১৪ হাজার ৯২৫ ভোট। তৃতীয় স্থানে রয়েছে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) এর মনীষা চক্রবর্তী। তিনি মই প্রতীক নিয়ে পেয়েছেন ২ হাজার ৬২২ ভোট। বেসরকারিভাবে ফলাফলে এ তথ্য জানা গেছে।

এ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৬৮ হাজার ৫৬৯ জন। এরমধ্যে পুরুষ ভোটার দুই লাখ ৩৫ হাজার ৬৪৯, নারী ভোটার দুই লাখ ৩২ হাজার ৯১৭ এবং তৃতীয় লিঙ্গের ভোটার তিনজন।

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট/আ/মু

Source: dailyamardesh.com

Back to top button