Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
Bd বাংলাদেশ

কেন্দ্রে ভোট ডাকাতি করছে মির্জা আব্বাসের ‘সন্ত্রাসী বাহিনী’: নাসীরুদ্দীন পাটওয়ারীর উপর হামলা

ঢাকা-৮ আসনের রেলওয়ে কলোনি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট ডাকাতির অভিযোগ উঠেছে। কেন্দ্রটি ঘিরে বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে সহিংসতা ও অনিয়মের অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী।

আজ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে নাসীরুদ্দীন পাটওয়ারী দাবি করেন, মির্জা আব্বাসের ‘সন্ত্রাসী বাহিনী’ ওই কেন্দ্রে ভোট ডাকাতির সঙ্গে জড়িত। তিনি অভিযোগ করেন, কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা সরাসরি বিএনপির পক্ষ নিয়ে কাজ করছেন।

পোস্টে তিনি আরও উল্লেখ করেন, তাঁদের কর্মী-সমর্থকেরা কেন্দ্রে প্রবেশ করার পর প্রশাসনের উপস্থিতিতেই বিএনপির নেতা-কর্মীরা তাঁদের ওপর হামলা চালান।

এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারী অবিলম্বে সুষ্ঠু তদন্তের দাবি জানান। পাশাপাশি ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তিনি।

Back to top button