News
ঢামেকে নেওয়া হলো হাসানুল হক ইনুকে

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) সন্ধ্যা সোয়া ৬টার দিকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) তত্ত্বাবধানে এবং ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সহযোগিতায় তাকে হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।
সিআইডির পরিদর্শক নাসির উদ্দিন সরকার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, জরুরি বিভাগে ইনুর প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন হয়। পরে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সংশ্লিষ্ট কর্মকর্তারা তাকে হাসপাতাল থেকে নিয়ে যান।
আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০২৪ সালের ২৬ আগস্ট রাজধানীর উত্তরা থেকে হাসানুল হক ইনুকে গ্রেপ্তার করে পুলিশ। তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একাধিক মামলার বিচার চলছে।
source: The Dhaka Diary