Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
Bd বাংলাদেশ

কেন্দ্রের বাইরে ধানের শীষের কর্মীদের অপতৎপরতা, পরে হস্তক্ষেপ প্রিজাইডিং কর্মকর্তার

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট:

ভোটগ্রহণ চলাকালে ঢাকা-১৪ আসনের একটি কেন্দ্রে বাইরে দাঁড়িয়েই নিজ দলের প্রার্থীর পক্ষে ভোট চাইতে দেখা যায় ধানের শীষ প্রতীকের কর্মীদের। কেন্দ্রের প্রবেশমুখের কাছাকাছি অবস্থান নিয়ে আগত ভোটারদের সঙ্গে কথা বলছিলেন এবং সমর্থন চাইছিলেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে বলিয়ারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় (ভোটকেন্দ্র-১৭২ ও ১৭৩) ঘুরে এ চিত্র দেখা যায়।

এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে প্রিজাইডিং কর্মকর্তা প্রথমে বলেন, কেন্দ্রের বাইরের দায়িত্ব তার নয়। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিষয়টি দেখবে বলেও মন্তব্য করেন তিনি।

আরও পড়ুন: গণনার আগেই ফলাফল শিটে স্বাক্ষর, প্রিজাইডিং অফিসার প্রত্যাহার

তবে কিছু সময় পর পরিস্থিতির গুরুত্ব অনুধাবন করে নিজের কক্ষ থেকে বেরিয়ে আসেন এই প্রিজাইডিং কর্মকর্তা। দায়িত্বপ্রাপ্ত সদস্যদের প্রয়োজনীয় নির্দেশনা দেন এবং কেন্দ্রের বাইরে অবস্থানরত ব্যক্তিদের সেখান থেকে সরে যেতে বলেন। তার নির্দেশনার পর সংশ্লিষ্টরা স্থান ত্যাগ করেন।

এ সময় পুলিশ ও আনসার সদস্যদেরও তৎপর হতে দেখা যায়। তারা কেন্দ্রের আশপাশে অবস্থান নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখেন এবং ভোটগ্রহণে যেন কোনো প্রকার বিঘ্ন না ঘটে তা নিশ্চিত করেন।

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট/আ/মু

Source: thedailycampus.com

Back to top button