Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
Bd বাংলাদেশ

বাংলাদেশে প্রথমবারের মতো প্রাণহানি ছাড়াই ভোট

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শেষ হয়ে এখন ভোট গণনার ধাপ চলছে। দেশের বিভিন্ন স্থানে ইতিমধ্যেই গণনার জন্য ব্যালট বাক্স পাঠানো হয়েছে। এবারের নির্বাচনে সংসদ নির্বাচন ও গণভোটের ব্যালট একই বাক্সে রাখা হয়েছে। সংসদ নির্বাচনের ব্যালট সাদা-কালো রঙের, আর গণভোটের ব্যালট গোলাপি রঙের। প্রথমে ব্যালটগুলো রঙ অনুযায়ী আলাদা করা হবে, এরপর আলাদাভাবে গণনা করা হবে।

বাংলাদেশের ইতিহাসে এটিই প্রথমবার যখন নির্বাচন-সংক্রান্ত সংঘর্ষের পরও কোনো হতাহতের খবর ছাড়াই জাতীয় নির্বাচন সম্পন্ন হলো। নির্বাচন ও গণভোট শেষ হওয়ার পর আজ সন্ধ্যায় এই তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

দেশের কিছু কেন্দ্রে ছোটখাটো সহিংসতার ঘটনা ঘটলেও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ২৯৯টি আসনে ৯ ঘণ্টা ধরে ভোটগ্রহণ চলে।

এদিন দুপুর ২টা পর্যন্ত সারা দেশে ৩৬,০৩১টি কেন্দ্রের মধ্যে মোট ভোট পড়েছে ৪৭.৯১ শতাংশ। বিকেল সোয়া ৪টার দিকে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ এ তথ্য জানান। এর আগে দুপুর ১২টা পর্যন্ত ৩২,৭৮৯টি কেন্দ্রে ভোটের হার ছিল ৩২.৮৮ শতাংশ।

ভোটের পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করে ইসি সচিব জানিয়েছেন, দেশের কোনো প্রান্তে ভোটগ্রহণ স্থগিত করার পরিস্থিতি তৈরি হয়নি এবং কোনো কেন্দ্রেই ভোট স্থগিত হয়নি।

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট/আ/মু

Source: thedailycampus.com

Back to top button