News

জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বর

জাতীয় সংসদের অধিবেশন কক্ষ© সংগৃহীত

জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন আহ্বান করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আগামী ৯ নভেম্বর (সোমবার) বিকাল সাড়ে তিনটায় রাজধানী ঢাকার শেরে বাংলা নগরে অবস্থিত আতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে এ অধিবেশন অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন

বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের আইন প্রণয়ন শাখা-১ থেকে উপসচিব শওকত আকবর স্বাক্ষরিত জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ অধিবেশন আহ্বান করেছেন।

বিজ্ঞপ্তিতে রাষ্ট্রপতির আদেশক্রমে স্বাক্ষর করেন বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া। এতে সংশ্লিষ্ট দপ্তর ও কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে।

এর আগে, গত ২৭ আগস্ট ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন ও ১২ মার্চ প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়। সর্বশেস তৃতীয় অধিবেশনে মোট ৬টি বিল বা আইন পাস হয়।গত ২৭ আগস্ট শুরু হয়ে মোট ৯টি বৈঠক শেষে ১০ সেপ্টেম্বর অধিবেশন সমাপ্ত হয়। গত অধিবেশনে জাতীয় মানবাধিকার কমিশন বিল, গুম প্রতিরোধ ও প্রতিকার বিল, সম্পত্তি হস্তান্তর (সংশোধন) বিল, এবং ব্যাংক রেজল্যুশন (সংশোধন) বিল পাস হয়। 

source: The Dhaka Diary

Leave a Reply

Back to top button