Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
Bd বাংলাদেশ

ইঞ্জিনিয়ারিং এর কথা স্বীকার করলেন তারেক রহমান

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট:

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জনগণকে কনভিন্স করাই হচ্ছে আমাদের ইঞ্জিনিয়ারিং। জনগণকে কনভিন্স করাটাই আমাদের ইঞ্জিনিয়ারিং ছিল। এটাতে আমরা সফল।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর একটি হোটেলে নির্বাচনী প্রতিক্রিয়া জানাতে সংবাদ সম্মেলনে আসেন বিএনপি চেয়ারম্যান। এসময় ঠিকানার প্রধান সম্পাদক খালেদ মুহিউদ্দীনের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তারেক রহমান।

তারেক রহমান বলেন, ‘জামায়াত, এনসিপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও অন্যান্য রাজনৈতিক দলগুলোকে অভিনন্দন জানাই। নির্বাচনে অংশ নেয়া সবগুলো রাজনৈতিক দলের ধারণা এবং দৃষ্টিভঙ্গি আমাদের কাছে গুরুত্বপূর্ণ।’

তিনি বলেন, ‘ফ্যাসিবাদের রেখে যাওয়া ভঙ্গুর অর্থনীতি ও রাষ্ট্র কাঠামো থেকে আমরা শুরু করছি। আর কোনো অপশক্তি যেন ফ্যাসিবাদ কায়েম করতে না পারে, সেজন্য আমরা ঐক্যবদ্ধ থাকবো। সরকার ও বিরোধীদলের অবদানে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে বলে বিশ্বাস করি। মত ও চিন্তা ভিন্ন হলেও দেশের স্বার্থে সবাই এক ‘

নিরপেক্ষ নির্বাচন উপহার দেয়ায় অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানিয়ে বিএনপি চেয়ারম্যান বলেন, ‘নোট অব ডিসেন্টসহ জুলাই সনদে স্বাক্ষর করা হয়েছে, ইশতেহারও সেগুলো উল্লেখ করেছি। জুলাই সনদের প্রতিটি অঙ্গীকার আমরা বাস্তবায়ন করবো।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, ইকবাল হাসান মাহমুদ টুকু, সেলিমা রহমান, মেজর অব হাফিজ উদ্দিন আহমদ, ডা. এজেডম জাহিদ হোসেন।

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট/আ/মু

Source: dailyamardesh.com

Back to top button