Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
Bd বাংলাদেশ

বাংলাদেশ খেলাফত মজলিসের মাহবুবা হাকিম সম্পর্কে যা জানা গেল

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট:

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১–দলীয় নির্বাচনি ঐক্যের প্রার্থী চূড়ান্ত হয়েছে।

১১ দলীয় নির্বাচনি ঐক্যের সমন্বয়ক ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ড. এএইচএম হামিদুর রহমান আযাদ বিষয়টি নিশ্চিত করেছেন।

জোটের শরিক দল বাংলাদেশ খেলাফত মজলিস থেকে মনোনয়ন পেয়েছেন ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম। তিনি ১৯৮৪ সালে ঢাকার সাভারে এক রাজনৈতিক সচেতন পরিবারে জন্মগ্রহণ করেন। ছোটবেলা থেকেই রাজনৈতিক পরিবেশে বেড়ে ওঠার ফলে দেশপ্রেম ও আদর্শিক রাজনীতির প্রতি তার আগ্রহ গড়ে ওঠে।

বর্তমানে তিনি রাজধানীর পল্টন এলাকায় শিশু শিক্ষা ও সামাজিক উন্নয়নমূলক বিভিন্ন কর্মকাণ্ডে যুক্ত রয়েছেন। ব্যক্তিগত জীবনে তিনি দুই সন্তানের জননী; তার এক ছেলে ও এক মেয়ে বর্তমানে পড়াশোনা করছে। তার পিতা মরহুম আব্দুল হাকীম এবং মাতা মাহমুদা সুলতানা।

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট/আ/মু

Source: dailyamardesh.com

Leave a Reply

Back to top button