জাতীয়

ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির সাক্ষাৎ আপাতত স্থগিত

রাষ্ট্রপতির পদ পূরণ উপলক্ষে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সাক্ষাৎ আপাতত স্থহিত করা হয়েছে। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে সৌজন্য সাক্ষাতের জন্য সময় নির্ধারিত ছিল।

গতকাল রোববার সময় চেয়ে সংসদে চিঠি পাঠিয়েছিল নির্বাচন কমিশন ইসি। এর পরিপ্রেক্ষিতে ২৭ জুলাই বেলা সাড়ে ১১টায় সময় দেওয়া। সিইসি ও কমিশনারগণ সেখানে যাওয়ার জন্য প্রস্তুত থাকলেও সংসদ থেকে জানানো হয় ওই সময়ের সাক্ষাৎটি আপাতত স্থগিত করা হয়েছে। ভারপ্রাপ্ত স্পিকারের দপ্তর ও ইসি সূত্র আমার দেশকে এ তথ্য নিশ্চিত করেন।

ভারপ্রাপ্ত স্পিকারের একান্ত সচিব সাইফুল ইসলামের কাছে জানতে চাইলে আমার দেশকে বলেন, সাক্ষাতের সময়টি আপাতত বাতিল হয়েছে। সংসদের অপর একজন বলেন, পরবর্তী সাক্ষাতের সময় এখনো নির্ধারণ হয়নি।

source: Daily Amar Desh

Leave a Reply

Back to top button