News
গুম-খুন ও শহীদ পরিবারের সদস্যদের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী

আওয়ামী লীগ সরকারের পতনের আন্দোলনে গুম-খুনের শিকার এবং জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের পরিবারের ৭৪ জন সদস্যদের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার দুপুরে প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ের করবী হলে ভুক্তভোগী পরিবারের সদস্যরা ছাড়াও সরকারের বিভিন্ন দায়িত্বশীল পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নিয়োগপত্র হাতে পেয়ে অনেকেই আবেগপ্রবণ হয়ে পড়েন। এ সময় প্রধানমন্ত্রী সব সময় তাদের পাশে থাকার আশ্বাস দেন।
অনুষ্ঠান পরিচালনা করেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।
source: Daily Amar Desh