News

ভেরিফিকেশনের নামে ফ্যাসিবাদী আমলের অপকর্ম পরিত্যাগ করুন

ডা. শফিকুর রহমান© সংগৃহীত
প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগে ভেরিফিকেশনে সহস্রাধিক প্রার্থীকে বাদ দেওয়ার ঘটনায় প্রতিবাদ জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এ ঘটনায় তরুণদের নিজেদের অধিকার আদায়ে আবারও সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
 
আজ শনিবার (২৬ সেপ্টেম্বর) নিজের ফেসবুক পোস্টে এই প্রতিবাদ জানান তিনি। সরকারকে উদ্দেশ্য করে জামায়াত আমির লিখেছেন, ‘প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগে ভুল রাজনীতির খেলা থেকে সরে আসুন। মেধাকে সম্মান দিন।’
 
তিনি বলেন, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগে ভুল রাজনীতির খেলা থেকে সরে আসুন। মেধাকে সম্মান দিন। সরকারি চাকরিতে প্রবেশ রাজনৈতিক আনুগত্যের বিষয় নয়। একজন নাগরিক হিসেবে চাকরিপ্রার্থীর মেধা ও যোগ্যতাই হওয়া উচিত একমাত্র বিবেচ্য বিষয়।
 
জামায়াত আমির বলেন, ভেরিফিকেশনের নামে ফ্যাসিবাদী আমলের এই অপকর্ম পরিত্যাগ করুন। ফ্যাসিবাদ আমলের অনুরুপ যেকোনো কুটতৎপরতা জনগণ সহ্য করবে না।
 
স্ট্যাটাসে তিনি লেখেন, জনগণকে সঙ্গে নিয়ে প্রতিবাদ ও প্রতিরোধ অব্যাহত থাকবে। মেধাবী যুবসমাজসহ তরুণদের নিজেদের অধিকার আদায়ে আবারও সোচ্চার হতে হবে। ছাড় দিলে বাংলাদেশ মেধাহীন ফ্যাসিবাদের অভয়ারণ্যে পরিণত হবে। ছাড় দেওয়ার কোনো অবকাশ নেই।

source: The Dhaka Diary

Leave a Reply

Back to top button