বৃক্ষরোপন জাতীয় পুরস্কার দেবে সরকার, শিক্ষার্থীদেরও আবেদনের সুযোগ

বৃক্ষরোপণ, বাগান সৃষ্টি, বৃক্ষ সংরক্ষণ ও গবেষণায় অবদান রাখা ব্যক্তি ও প্রতিষ্ঠানকে বৃক্ষরোপণে জাতীয় পুরস্কার-২০২৬ দেওয়া হবে। এ জন্য ঢাকা, ভোলা, ফরিদপুর ও কুষ্টিয়াসহ সংশ্লিষ্ট জেলাগুলোর আগ্রহী ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছ থেকে আবেদন আহ্বান করা হয়েছে।
সংশ্লিষ্ট বন বিভাগের কার্যালয় থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
পুরস্কারের শ্রেণি: মোট সাতটি শ্রেণিতে এ পুরস্কার দেওয়া হবে। শ্রেণিগুলো হলো
১. শিক্ষাপ্রতিষ্ঠান: প্রাথমিক বিদ্যালয়, উচ্চ বিদ্যালয়, এবতেদায়ি মাদ্রাসা, সিনিয়র মাদ্রাসা, কলেজ ও বিশ্ববিদ্যালয়।
২. প্রতিষ্ঠান ও সংগঠন: ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, জেলা পরিষদ, পৌরসভা, সিটি করপোরেশন, অধিদপ্তর, পরিদপ্তর, সেক্টর, করপোরেশন, প্রতিষ্ঠান, এনজিও, ক্লাব ও স্বেচ্ছাসেবী সংস্থা।
৩. ব্যক্তিগত পর্যায়ে বৃক্ষরোপণ।
৪. ব্যক্তিমালিকানাধীন নার্সারি।
৫. ব্যক্তিগত বা প্রাতিষ্ঠানিক পর্যায়ে সৃষ্ট ছাদবাগান।
৬. বন বিভাগ কর্তৃক সৃষ্ট বাগান।
৭. বৃক্ষবিষয়ক গবেষণা, সংরক্ষণ ও উদ্ভাবন।
আরও দেখুন: চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কর্মকর্তা-কর্মচারী নিয়োগ
আবেদনের সময়সীমা ও আওতাভুক্ত এলাকা:
ঢাকা সামাজিক বন বিভাগ: ঢাকা, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ ও নরসিংদী জেলার আগ্রহীরা ৩০ নভেম্বর ২০২৬ পর্যন্ত আবেদন করতে পারবেন। প্রতিটি শ্রেণিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পুরস্কারের জন্য আবেদন আহ্বান করা হয়েছে।
ফরিদপুর সামাজিক বন বিভাগ: ফরিদপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ, মাদারীপুর ও শরীয়তপুর জেলার আগ্রহীদের ৩০ নভেম্বর ২০২৬-এর মধ্যে আবেদন জমা দিতে হবে।
কুষ্টিয়া সামাজিক বন বিভাগ: কুষ্টিয়া, চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলার আগ্রহীদের ৩০ নভেম্বর ২০২৬-এর মধ্যে আবেদন করতে হবে।
উপকূলীয় বন বিভাগ, ভোলা: ভোলা জেলার আগ্রহীদের ২৪ ডিসেম্বর ২০২৬-এর মধ্যে আবেদন জমা দিতে হবে।
আরও দেখুন: বুয়েটে স্থায়ী পদে জনবল নিয়োগ, আবেদন অনলাইনে
আবেদন ফরম সংগ্রহ: ঢাকা, ফরিদপুর ও কুষ্টিয়া অঞ্চলের সংশ্লিষ্ট বন বিভাগের কার্যালয়, সামাজিক বনায়ন নার্সারি ও প্রশিক্ষণ কেন্দ্র এবং নির্ধারিত উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে আবেদন ফরম সংগ্রহ করা যাবে। ভোলা জেলার আবেদনকারীরা উপকূলীয় বন বিভাগের কার্যালয়, সংশ্লিষ্ট রেঞ্জ কর্মকর্তার কার্যালয় এবং বন সম্প্রসারণ নার্সারি ও প্রশিক্ষণ কেন্দ্র থেকে ফরম সংগ্রহ করতে পারবেন।
এ ছাড়া বন অধিদপ্তরের ওয়েবসাইট থেকে আবেদন ফরম ডাউনলোড করা যাবে। ফরিদপুর ও কুষ্টিয়া অঞ্চলের জন্য সংশ্লিষ্ট বিভাগীয় বন কার্যালয়ের ওয়েবসাইটেও ফরম পাওয়া যাবে। ফরিদপুরের ওয়েবসাইটে এবং কুষ্টিয়ার ওয়েবসাইটে।
আবেদনের নিয়ম: প্রতিটি শ্রেণির জন্য পৃথক আবেদন ফরম পূরণ করতে হবে। আবেদনপত্রের সঙ্গে আবেদনকারীর ছবি, বাগান বা বনায়নের ছবি এবং প্রয়োজনীয় অন্যান্য কাগজপত্র জমা দিতে হবে। ভোলা জেলার ক্ষেত্রে বাগান বা বনায়নের ছবি ছাড়াও শর্ট ভিডিও ক্লিপ সংযুক্ত করতে বলা হয়েছে।
আরও দেখুন: সরাসরি মৌখিক পরীক্ষায় চাকরি দেবে প্রত্যাশী এনজিও
ঢাকা অঞ্চলের আবেদন নির্ধারিত বন কার্যালয়, উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় ও সংশ্লিষ্ট উপজেলা বন কর্মকর্তার কার্যালয়ে জমা দেওয়া যাবে। ফরিদপুর ও কুষ্টিয়া অঞ্চলের আবেদন সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা অথবা সামাজিক বনায়ন নার্সারি ও প্রশিক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে জমা দিতে হবে। ভোলা জেলার আবেদন সংশ্লিষ্ট উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা বা রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ে জমা দিতে হবে।
বিস্তারিত তথ্য আবেদনসংক্রান্ত নীতিমালা ও প্রয়োজনীয় তথ্যের জন্য সংশ্লিষ্ট বিভাগীয় বন কর্মকর্তার কার্যালয় বা স্থানীয় বন বিভাগের কার্যালয়ে যোগাযোগ করা যাবে।
আরও দেখুন: কর কমিশনারের কার্যালয়ে ৬০ পদে নতুন নিয়োগ
বিস্তারিত জানতে নিচে দেখুন।
source: The Daily Campus