শিশু রামিসা হত্যা: মৃত্যুদণ্ডপ্রাপ্ত দম্পতির আপিলের রায় আজ

রাজধানীর পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার ঘটনায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের ডেথ রেফারেন্স ও আপিলের রায় আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) ঘোষণা করবেন হাইকোর্ট। বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এ রায় ঘোষণা করা হবে।
এর আগে গতকাল সোমবার রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের শুনানি শেষে আদালত রায়ের জন্য আজকের দিন ধার্য করেন। মাত্র এক দিনেই উভয় পক্ষের শুনানি শেষ করে রায়ের দিন নির্ধারণকে দ্রুত বিচারপ্রক্রিয়ার ক্ষেত্রে একটি ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে দেখছেন সংশ্লিষ্ট আইনজীবীরা।
বিচারিক আদালতের দেওয়া মৃত্যুদণ্ড বহাল থাকবে নাকি সাজা পরিবর্তন হবে-তা জানতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন রামিসার স্বজন ও দেশবাসী।
আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল এবং ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহামাদ ওসমান চৌধুরী, সৈয়দ ইজাজ কবির ও মেহেদী হাসান। আসামিপক্ষে ছিলেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হাফিজুর রহমান খান। শুনানিতে রাষ্ট্রপক্ষ আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি ও সাক্ষ্য-প্রমাণ তুলে ধরে মৃত্যুদণ্ড বহাল রাখার আর্জি জানায়।
শুনানি শেষে অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল সাংবাদিকদের জানান, ঘটনার পর আসামি সোহেল রানা কোনো জোরজবরদস্তি ছাড়াই স্বেচ্ছায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছিলেন।
জবানবন্দিতে তিনি শিশুটিকে ডেকে নিয়ে শৌচাগারের ভেতরে মুখ চেপে ধরে ধর্ষণ ও হত্যার পর গলা কেটে, দুই হাত বিচ্ছিন্ন করে এবং গোপনাঙ্গ কেটে ফেলার মতো নৃশংসতার বর্ণনা দিয়েছেন। এই কাজে তার স্ত্রী স্বপ্না আক্তারও সহযোগিতা করেন। তবে হাইকোর্টে মৃত্যুদণ্ড বহাল থাকবে কি না, সে বিষয়ে রায় ঘোষণার আগে কোনো মন্তব্য করতে রাজি হননি অ্যাটর্নি জেনারেল।
উল্লেখ্য, গত ১৯ মে রাজধানীর পল্লবীর একটি ফ্ল্যাট থেকে শিশু রামিসার খণ্ডিত লাশ উদ্ধার করে পুলিশ। শিশুটিকে ধর্ষণ ও হত্যার পর শৌচাগারের জানালার গ্রিল কেটে পালিয়ে যান সোহেল রানা। সেদিনই ওই বাসা থেকে স্ত্রী স্বপ্না
source: The Daily Campus