News

স্কুলছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ, যুবক গ্রেপ্তার

নওগাঁর মান্দায় নৌকায় করে বাড়ি ফেরার পথে এক স্কুলছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে রশীদ ওরফে কালু (৩৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে মান্দা থানা পুলিশ। এ ঘটনার পর ভুক্তভোগীর মা তাসলিমা বাদী হয়ে মান্দা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে দুজনের বিরুদ্ধে মামলা করেন। মামলার অপর আসামি পুষ্কর পলাতক রয়েছেন জানান পুলিশ ।

জানা যায়, ভুক্তভোগী ওই ছাত্রী মহাদেবপুর উপজেলার পাঠাকাটা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী। গতকাল সোমবার দুপুরে বিদ্যালয়ে টিফিনের সময় সে খাবার খেতে বাড়ির উদ্দেশে রওনা হয়। আয়াপুর-পাঠাকাটা ঘাটে পৌঁছে সে একটি নৌকায় ওঠে। নৌকাটি আত্রাই নদীর মাঝামাঝি পৌঁছালে পুষ্কর ওই ছাত্রীকে পেছন থেকে জাপটে ধরে শ্লীলতাহানি করেন। এ সময় রশীদ ওরফে কালু তাকে সহযোগিতা করেন বলে অভিযোগ করা হয়েছে।

মান্দা থানার অফিসার ইনচার্জ মো. আফজাল হোসেন বলেন, এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে থানায় মামলা করেছেন। মামলার এজাহারভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অপর আসামিকে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তার আসামিকে আজ আদালতে প্রেরণ করা হবে।

source: The Daily Campus

Leave a Reply

Back to top button