আ.লীগকে নিষিদ্ধ করা হবে কিনা তা আইনি প্রক্রিয়ায় বিবেচনাধীন: আইনমন্ত্রী

আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে কি না, তা বর্তমানে আইনি প্রক্রিয়ায় বিবেচনাধীন রয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। পাশাপাশি গোপালগঞ্জে দলটির সাম্প্রতিক তাণ্ডবের বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করা হবে কি না, সরকার সেটিও খতিয়ে দেখছে বলে তিনি উল্লেখ করেন।
শনিবার সন্ধ্যায় রাজধানীর জাতীয় জাদুঘরে ঢাকাস্থ চুয়াডাঙ্গার শিক্ষার্থীদের মিলনমেলা ও শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠান শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে আইনমন্ত্রী এসব কথা বলেন।
গোপালগঞ্জের সাম্প্রতিক সহিংসতা প্রসঙ্গে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেন, আওয়ামী লীগ গোপালগঞ্জে তাণ্ডব চালিয়ে ভেবেছিল বর্তমান সরকারও তাদের মতোই গুলি চালাবে। কিন্তু সরকার তাদের সেই পথ অনুসরণ করবে না; বরং প্রচলিত আইন অনুযায়ীই পরিস্থিতি মোকাবিলা করা হবে। তিনি আরও মন্তব্য করেন, গণহত্যা চালিয়ে আওয়ামী লীগ ইতিহাসে এক কলঙ্কজনক অধ্যায় রচনা করেছে, অথচ এ নিয়ে তাদের মধ্যে কোনো অনুশোচনা নেই।
source: Daily Amar Desh