News

ভোট চাইতে ঢাকায় ভুটানের সাবেক প্রধানমন্ত্রী সাংগে নিদুপ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া আঞ্চলিক কার্যালয়ের (সিয়ারো) আঞ্চলিক পরিচালক পদে ভুটানের প্রার্থীর পক্ষে সমর্থন চাইতে ঢাকায় এসেছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী সাংগে নিদুপ।

রোববার (২২ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি।

সাক্ষাৎকালে সাংগে নিদুপ ডব্লিউএইচও সিয়ারোর আঞ্চলিক পরিচালক পদে নিজের প্রার্থিতা তুলে ধরেন। পাশাপাশি সংস্থাটির সদস্য দেশগুলোর মধ্যে জনস্বাস্থ্য খাতে সহযোগিতা জোরদারে তার পরিকল্পনা ও দৃষ্টিভঙ্গি তুলে ধরেন।

সাংগে নিদুপ ভুটানের সাবেক প্রধানমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রী। তিনি ডব্লিউএইচও সিয়ারোর আঞ্চলিক পরিচালক পদে দেশটির প্রার্থী।

এমআই/বার্তা বাজার

source: Barta Bazar

Leave a Reply

Back to top button