News

হাসিনা বিমানে নাকি হেঁটে আসবেন, সে আলোচনা ভারতের সঙ্গে হবে

পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১৬ ডিসেম্বর বাংলাদেশে ফিরতে চান বলে তার এক মুখপাত্র বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন। তবে তিনি কীভাবে ফিরবেন, সে আলোচনা তার সঙ্গে নয়, বরং ভারতের সঙ্গে হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

আজ মঙ্গলবার দুপুরে সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলনকক্ষে সরকারের কর্মকাণ্ড তুলে ধরতে আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তথ্য উপদেষ্টা বলেন, ‘শেখ হাসিনা যদি বাংলাদেশে আসতে চান, এ বিষয়ে তার সাথে আমাদের কোনো আলোচনা নেই।’

source: Daily Amar Desh

Leave a Reply

Back to top button