বাংলাদেশের সঙ্গে সম্পর্কোন্নয়নে মরিয়া পাকিস্তান

বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার ও নতুন উচ্চতায় নিয়ে যেতে ব্যাপক তৎপরতা শুরু করেছে পাকিস্তান। এরই অংশ হিসেবে জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজউদ্দিন আহমদের নেতৃত্বে একটি সংসদীয় প্রতিনিধিদল এবং ১৩ সদস্যের একটি সাংবাদিক প্রতিনিধিদল বর্তমানে পাকিস্তান সফর করছে। গত ২৩ নভেম্বর একই ফ্লাইটে তারা ইসলামাবাদে পৌঁছালে বাংলাদেশের প্রতিনিধিদলকে লাল গালিচা সংবর্ধনা ও উষ্ণ অভ্যর্থনা জানানো হয়।
দুই দেশের সম্পর্কের নতুন প্রেক্ষাপটে এই সফরকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে ইসলামাবাদ। সফরের প্রথম দিনেই স্পিকার হাফিজউদ্দিন আহমদ একাধিক কর্মসূচিতে অংশ নেন। এর মধ্যে অন্যতম ছিল কাকুল মিলিটারি একাডেমি পরিদর্শন, যেখানে তিনি পাকিস্তান আমলে সামরিক প্রশিক্ষণ গ্রহণ করেছিলেন। দীর্ঘদিন পর নিজের পুরোনো প্রশিক্ষণকেন্দ্রে ফিরে তিনি স্মৃতিচারণ করেন এবং একসময়ের পরিচিতদের সঙ্গে সাক্ষাৎ করেন।
source: Daily Amar Desh